লেখক নবী সাল্লাল্লাহু আলাইহিসসালামের জন্মের আগের পৃথিবী ও পটভূমি খুব সুন্দর ও বিস্তারিত ভাবে ফুটিয়ে তুলেছেন যাতে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহিসসালামের জীবনীর প্রকৃত সমাদর করতে পারি। হিজরতের বর্ণনার সময় উনি ইয়াসরিব, আওস ও খাজরাজ গোত্রের ইতিহাস বিস্তারিত বর্ণনা করেছেন। এরপর পারস্য/রোম/মিশর/আবিসিনিয়া ইত্যাদির শাসকদের কাছে চিঠি পাঠানোর ঘটনা বর্ণনা করার সময় উনি ঐসব রাজত্বেরও বিস্তারিত বর্ণনা দিয়েছেন। এই বর্ণনা গুলি সীরাত কে বোঝার জন্য খুবই সহজ করেছে ।