
আদাবুল মুফরাদ (দুই খন্ড)
মূল: ইমাম বুখারি রহ.
তাহকিক: শাইখ নাসিরুদ্দীন আলবানি রহ. ও শাইখ শুআইব আরনাউত রহ.
অনুবাদ: সাইফুল্লাহ আল মাহমুদ, আম্মার মাহমুদ
মুদ্রিত মূল্য: ১১০০ টাকা
পৃষ্ঠা সংখ্যা: ৭৬৮
বইটির বৈশিষ্ট্য:
১। ১২০০ বছর পূর্বে রচিত খুবই গুরুত্বপূর্ণ হাদিসের বই।
২। প্রতিটি হাদিস তাহকিক ও তাখরিজ করার চেষ্টা করা হয়েছে।
৩। দুআর উচ্চারণগুলো তুলে ধরা হয়েছে।
৪। যয়িফ হাদিসগুলোর দুর্বল হওয়ার কারণ বর্ণনা করা হয়েছে।
৫। অনুবাদে পূর্ণ সনদকে পরিহার করা হয়েছে।
৬। প্রতিদিন ঘরে তালিম করার মতো বই।
৭। সর্বসাধারণের উপযোগী সহজ অনুবাদ।
প্রসিদ্ধ হাদিসগ্রন্থ 'আল-আদাবুল মুফরাদ' ওলামা-তুলাবাদেরকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার তেমন কিছু নেই।
ইমাম বুখারী রহ. এর সংকলিত আদব-আখলাকের হাদিস সম্বলিত এক অনবদ্য চমৎকার কিতাবের নাম হলো আল-আদাবুল মুফরাদ।
আমি কিতাবটি সম্পর্কে যতটুকু বুঝেছি (যদিও এখনোও পুরা কিতাবটি পড়ে শেষ করিনি) তা হলো কিতাবটি ওলামা-তুলাবার চেয়ে সাধারণ আওয়ামদের জন্য খুব বেশী উপযোগী।
সাধারনত দেখা যায়, আওয়ামদের পাঠের উপযোগী তেমন কোন বাংলা হাদিসের গ্রন্থ নজরে পরে না। বুখারী, মুসলিম এগুলো তো বিশাল বড় বড় হাদিসের কিতাব। তাছাড়া এগুলো পড়ে আওয়ামরা তেমন ইস্তেফাদা (উপকারিতা) গ্রহণ করাও সম্ভব হয়না। কারন এই কিতাবগুলোতে হাদিস সংকলিত হওয়ার তরজই (ধরণ) আলাদা। বিশাল বড় বড় অধ্যায়ে বহু বাব (অনুচ্ছেদ) ক্বায়েম করে ফিক্বহী আন্দাজে এই কিতাবগুলো লিখা হয়েছে।
কিন্তু আমার মনে হয় ❝আল-আদাবুল মুফরাদ❞ গ্রন্থটি ইমাম বুখারী রহ. লিখেছেনই আওয়ামদের জন্য। কারণ এই কিতাবটিতে আওয়ামদের প্রয়োজনীয় প্রায় সকল হাদিসসমূহই উঠে এসেছে। যেগুলো আমাদের নিত্যপ্রয়োজনীয় খুবই গুরুত্বপূর্ণ হাদীস।
এর আগে যদিও কিতাবটির আরোও কয়েকটি বাংলা অনুবাদ হয়েছে। কিন্তু পথিক প্রকাশন ( Pothik prokashon ) থেকে অনূদিত সদ্য প্রকাশিত দুই খন্ডের ❝আল-আদাবুল মুফরাদ❞ গ্রন্থটি বাস্তবেই বেশ চমৎকার হয়েছে। উন্নতমানের কাগজ, ঝমকালো প্রচ্ছদ এবং মজবুত বাঁধাই কিতাবটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে।
এছাড়াও এই অনুবাদগ্রন্থটির আরোও বেশকিছু বৈশিষ্ট্য হলো:-
১. কিতাবটি অনুবাদের ক্ষেত্রে যুগশ্রেষ্ঠ প্রখ্যাত দু'জন মুহাদ্দিসের তাহক্বীককে সামনে রাখা হয়েছে। একজন হলেন 'শাইখ নাসিরুদ্দিন আলবানী রহ.'। আর আরেকজন হলেন 'শাইখ শুআইব আরনাউত রহ.'।
২. কিতাবটির প্রতিটি হাদিসকে তাখরিজ করা হয়েছে। অর্থাৎ অন্যান্য কোন কোন বড় বড় প্রসিদ্ধ হাদিসের কিতাবে উক্ত হাদিসটি আছে সেটা প্রায় প্রতিটি হাদিসের শেষে উল্লেখ করে দেওয়া হয়েছে।
৩. কিতাবটির অনুবাদও করেছেন দু'জন সফল অনুবাদক। প্রথম খন্ডের অনুবাদ করেছেন Saifullah Al Mahmud। আর দ্বিতীয় খন্ডের অনুবাদ করেছেন Ammar Mahmud।
৪. পরিবারের সকল বয়সের সব শ্রেণীর সদস্যদের জন্য ঘরে তা'লিম করার মতো একটি কিতাব।
৫. ছোট বাচ্চাদের তরবিয়াতের জন্য খুবই সুন্দর এবং উপকারী একটি কিতাব।
মানব জীবনে আদব বা শিষ্টাচার একটি গুরুত্বপূর্ণ বিষয়। আদর্শ ও সুশৃঙ্খল সমাজ গঠনে শিষ্টাচারের গুরুত্ব অপরিসীম। উত্তম চরিত্র, ভালো ব্যবহার ও সুসভ্য জাতি গঠনের সর্বোত্তম উপায় ও উপকরণ রয়েছে পবিত্র কুরআন ও হাদিসে নববিতে। আহার-পানীয় গ্রহণে, অন্যের সঙ্গে কুশল বিনিময়ে, সালাম আদান-প্রদানে, অনুমতি গ্রহণে, উঠা-বসা, কথা বলা, দুআ-মুনাজাত, আনন্দ ও শোক প্রকাশ প্রভৃতি ক্ষেত্রে মুমিনের আচরণ কিরূপ হবে তার সুস্পষ্ট নির্দেশনা রয়েছে ইসলামে। কোনো মুসলিম কাঙ্ক্ষিত মানের ও সুসভ্য মানুষরূপে গড়ে উঠবে এবং নিজেকে অন্যান্য জাতি অপেক্ষা ভিন্ন বৈশিষ্ট্যমন্ডিত করতে সক্ষম হবে তখনই, যখন ইসলামি শিষ্টাচারের সুষমাকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র ও পার্থিব জীবনের সকল দিক ও বিভাগে ফুটিয়ে তুলতে পারবে। তাই মানব জীবনে শিষ্টাচার অতি গুরুত্বপূর্ণ একটি অধ্যায়।
আজ থেকে ১৪০০ বছর আগে আদব-আখলাক এবং আচার-আচরণের ও দৈনন্দিন জীবনের ব্যাপারে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক-নির্দেশনা দিয়ে গেছেন। আজ আমরা নববি আদর্শ ও তাঁর দিক-নির্দেশনা ভুলে গিয়েছি। ফলে আমরা এবং আমাদের প্রজন্ম নববি পথ থেকে ছিটকে পড়ে পশ্চিমাদের আচরণে নিমজ্জিত হচ্ছি। তাই তো আমাদের জীবন হয়ে যাচ্ছে অন্ধকারাচ্ছন্ন ও অভিশপ্ত।
আমাদের দৈনন্দিন জীবনে আদব-আখলাক, আচরণ ও বিবিধ বিষয় নিয়ে ইমাম বুখারি রাহিমাহুল্লাহু রচনা করেছেন—“আদাবুল মুফরাদ” নামক একটি বিখ্যাত হাদিসের গ্রন্থ। গ্রন্থটিতে আদব-আখলাক সংক্রান্ত ১৩৫০ টি গুরুত্বপূর্ণ হাদিস স্থান পেয়েছে। হাদিসগুলোর তাহকিক করেছেন প্রসিদ্ধ দুইজন মুহাক্কিক আলেম। কালজয়ী এই গ্রন্থটি বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় রূপান্তরিত হয়েছে।
Hand-picked products based on your interest
